সাধারণ জ্ঞান
১। পৃথিবীতে কয়টি মহাসাগর আছে?
উত্তর : ৫টি।
২। পৃথিবীর আয়তনের মোট কত শতাংশ পানি এবং কত শতাংশ স্থলভাগ?
উত্তর : ৭১ শতাংশ পানি, ২৯ শতাংশ স্থলভাগ।
৩। সপুষ্পক উদ্ভিদ কাকে বলে?
উত্তর : যেসব উদ্ভিদে ফুল ও ফল উত্পন্ন হয়, সেগুলোকে সপুষ্পক উদ্ভিদ বলে।
৪। সমাঙ্গ উদ্ভিদ কাকে বলে?
উত্তর : যেসব উদ্ভিদের দেহকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না, তাদের সমাঙ্গ উদ্ভিদ বলে।
৫। আদি উদ্ভিদ কাকে বলে?
উত্তর : যেসব উদ্ভিদ অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না তাদের আদি উদ্ভিদ বলে। এরা পরভোজী।
৬। অপুষ্পক উদ্ভিদ কাকে বলে?
উত্তর : যেসব উদ্ভিদের ফুল ও ফল হয় না তাদের অপুষ্পক উদ্ভিদ বলা হয়।
৭। মানুষের দেহে কয়টি হাড় আছে?
উত্তর : ২০৬টি
৮। একজন পূর্ণবয়স্ক মানুষের কয়টি দাঁত থাকে?
উত্তর : ৩২টি
৯। বাংলায় দীর্ঘদিন কোন রাজারা শাসন করেন?
উত্তর: পাল রাজারা
১০। কত খ্রিস্টাব্দ থেকে পাল রাজারা বাংলা শাসন করেন?
উত্তর : ৭৫০ খ্রিস্টাব্দ থেকে
১১। পাল রাজারা কত বছর শাসন করেন?
উত্তর : প্রায় চার শ বছর
১২। প্রাচীন বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শনের নাম কী?
উত্তর : চর্যাপদ।
১৩। স্বাধীন সুলতানি আমল শুরু হয়েছিল কত সাল থেকে?
উত্তর : ১৩৩৮ সাল থেকে।
১৪। ‘সদুক্তিকর্ণামৃত’ কী?
উত্তর : প্রাচীন বাংলার শেষ দিকে বাংলা ভাষায় লেখা একটি কবিতার বই।
১৫। ‘রামচরিত’ শিরোনামের বইটি কে লিখেছিলেন?
উত্তর : পাল যুগের কবি সন্ধাকরনন্দী।
১৬। কোন দেশকে ‘সূর্যোদয়ের দেশ’ বলা হয়?
উত্তর : জাপানকে।
১৭। আমাদের দেশে বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ কত?
উত্তর : ২২০ ভোল্ট।